{{correct}}/{{10}}
ক্রমান্বিত প্রশ্ন সেট
1 শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় –
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
2 ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে –
পর্তুগিজ ভাষা হতে
আরবী ভাষা হতে
দেশী ভাষা হতে
ওলন্দাজ ভাষা হতে
3 ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?
কারো পৌষ মাস, কারও সর্বনাশ
চাল না চুলো, ঢোকা না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপরে শাকের আঁটি
4 যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
5 ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
নেতিবাচক
বিয়োগান্ত
নঞর্থক
অজানা
6 ক্রিয়াপদ ‒
সবসময়ে বাক্যে থাকবে
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
আসলে বিশেষণ থেকে অভিন্ন
7 গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
8 নিবিদ শব্দের অর্থ হলো –
সমাধান
বৈদিক মন্ত্র
পুরাণের গল্প
সহায়হীন
9 তুর্কি ভাষার শব্দ কোনগুলি ?
চা, চিনি
হজ, ওজু
চাকু, তোপ
চশমা, রশদ
10 "পর্বতের মুষিক প্রসব" প্রবচনটির অর্থ কী?
বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
বহু প্রত্যাশিত অর্জন
গুরতর বিষয় খুঁজে পাওয়া
কোনোটিই নয়